মাধবপুরে ইউপি মেম্বার ফারুক মিয়ার জানাজায় মানুষের ঢল
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১১:৩৩ অপরাহ্ন | সারাদেশ
শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ফারুক মিয়ার (৪৫) জানাজা নামাজে মানুষের ঢল নামে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকেই একে একে কলেজ মাঠে জানাজায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে ভির জমাতে থাকেন নানা পেশার মানুষ। এসময় উপস্থিত ছিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান লিপু চৌধুরী, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মির্জা এসএম ইকরাম, শাহিন মিয়া সহ অনেকেই।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ অক্টোবর) রাত ১০ টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মো.ফারুক মিয়া বহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তিনি একাধিক বার মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তার ২ ছেলে সন্তান ও ৩ মেয়ে সন্তান রেখে যান।

